দৈনিক লক্ষীপুর সংবাদ
স্টাফ রিপোর্টার | তারিখ: ২৪ মে ২০২৬
দত্তপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ, এলাকায় আলোচনা-সমালোচনার ঝড়
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকায় এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত রিপন মজুমদার স্থানীয় দত্তপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন বলে জানা গেছে।
অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে প্রকৃত তথ্য জানতে “দৈনিক লক্ষীপুর সংবাদ” এর একটি প্রতিনিধি দল কয়েকজন শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার সচেতন ব্যক্তিদের সঙ্গে কথা বলে।
স্থানীয়দের অনেকেই জানান, শিক্ষক রিপন মজুমদার দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত এবং এলাকায় একজন ভদ্র, শান্ত ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবেই পরিচিত। শিক্ষার্থীদের সঙ্গে তার আচরণও সবসময় ভালো ছিল বলে দাবি করেন অনেকে।
একজন প্রাক্তন শিক্ষার্থী বলেন—
“একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে দীর্ঘ ৫ বছরের অভিজ্ঞতার আলোকেই বলছি—শিক্ষক হিসেবে উনি অত্যন্ত সম্মানীয় এবং চমৎকার একজন মানুষ। তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে আমি কখনো কোনো ধরনের কুরুচিপূর্ণ আচরণ লক্ষ্য করিনি। তাই বর্তমান অভিযোগটি আমার কাছে বানোয়াট বা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হচ্ছে।
অবশ্য মানুষ পরিবর্তন হতে সময় নেয় না, সেই বাস্তবতাকে মাথায় রেখেই আমি নিরপেক্ষ ইনসাফ ও সুষ্ঠু তদন্তের আশা রাখি। তবে বিনীত অনুরোধ থাকবে, উপযুক্ত এবং অকাট্য প্রমাণ ছাড়া যেন শুধু অনুমানের ভিত্তিতে কারও দীর্ঘদিনের অর্জিত ক্যারিয়ার ও সম্মান নষ্ট করা না হয়।”
এছাড়াও কয়েকজন বর্তমান ও সাবেক শিক্ষার্থী জানান, শিক্ষক হিসেবে রিপন মজুমদার সবসময় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি গুরুত্ব দিতেন এবং শিক্ষার্থীদের সঙ্গে নম্র আচরণ করতেন। অনেক অভিভাবকও বলেন, তারা ব্যক্তিগতভাবে কখনো তার বিরুদ্ধে খারাপ কোনো আচরণের অভিযোগ শোনেননি।
এলাকার সচেতন মহলের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে পড়লেই সেটিকে সত্য ধরে নেওয়া উচিত নয়। তারা বলছেন, একটি অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি, তবে একই সঙ্গে কোনো ব্যক্তির দীর্ঘদিনের সুনাম ও সম্মান যেন যাচাই ছাড়া ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখা প্রয়োজন।
স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, “শিক্ষক রিপন মজুমদারকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। শিক্ষক হিসেবে তিনি ভালো এবং শিক্ষার্থীদের প্রতিও আন্তরিক ছিলেন। তাই প্রকৃত সত্য বের না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা ঠিক হবে না।”
এদিকে ঘটনাটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী ও সচেতন নাগরিকরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
“দৈনিক লক্ষীপুর সংবাদ” এর পক্ষ থেকেও বলা হয়েছে, যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা অপপ্রচার ছড়ানো থেকে সবাইকে বিরত থাকা উচিত এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের ওপর আস্থা রাখা প্রয়োজন।
#RiponMajumder
#DailyLakshmipurSongbad
#LakshmipurNews
#BreakingNews
#BanglaNews
#ViralNews
#LatestUpdate
#NewsUpdate
#BangladeshNews
#LocalNews
#TrendingNewsBD
#ViralBanglaNews
#BanglaUpdate
#NewsToday
#MediaReport
#SocialMediaNews
#BanglaHeadline
#PublicNews
#DhakaNews
#ChattogramNews

No comments:
Post a Comment
আপনার মুল্যবান মতামত কমেন্টে জানান 👈