এইমাত্র আপডেট খবর

সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি, সুষ্ঠু তদন্তের দাবি উত্তর জয়পুরবাসীর

 দৈনিক লক্ষীপুর সংবাদ তারকা রিপোর্টার তারিখ: ৩১ মে ২০২৬ সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি, সুষ্ঠু তদন্তের দাবি উত্ত...

Saturday, May 16, 2026

জামাত-শিবির বিরোধিতায় আলোচনায় সোহেল রানা

 জামাত-শিবির বিরোধিতায় আলোচনায় সোহেল রানা

📰 দৈনিক লক্ষ্মীপুর সংবাদ

🗓️ তারিখ: ১৬/০৫/২০২৬

✍️ স্টাফ রিপোর্টার (samim reja )

🔥 ক্ষমতার পালাবদলে বদলে গেল সোহেল রানার রাজনৈতিক সরবতা!

লক্ষ্মীপুরের দত্তপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহেল রানাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের এক দায়িত্বশীল পদে রয়েছেন।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও দলকে নিয়ে কড়া মন্তব্য করেন। বিশেষ করে জামায়াত-শিবির সংশ্লিষ্ট বিষয় নিয়ে তার পোস্টগুলো প্রায়ই আলোচনার জন্ম তার দেওয়া এই পোস্টটি দেখুন 


👉জামাতের বিরুদ্ধে পোস্ট করলে.. যদি কোনো  ব্যক্তির গায়ে লাগে সে যদি বিএনপির পদ পদবীর নেতা বা কর্মী হয়.? 

তাকে কি বলার দরকার..?👈😲😲👉#RanaSohel 👈

স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, আগের রাজনৈতিক সময়ে তিনি প্রকাশ্যে খুব একটা সক্রিয় ছিলেন না। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বেশি সরব দেখা যাচ্ছে। এ নিয়ে এলাকায় নানা মন্তব্য শোনা যাচ্ছে।

দত্তপাড়া বাজারে তার একটি কম্পিউটার ও স্টেশনারি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলেও জানা গেছে। ব্যবসার পাশাপাশি তার রাজনৈতিক পোস্ট ও অনলাইন কর্মকাণ্ডও স্থানীয়দের আলোচনার কেন্দ্রে রয়েছে।

সচেতন মহলের মত, রাজনৈতিক মত প্রকাশের অধিকার সবার রয়েছে। তবে সেই মতপ্রকাশ যেন তথ্যনির্ভর, শালীন এবং পারস্পরিক সম্মান বজায় রেখে করা হয়।

এলাকাবাসীর প্রশ্ন—

“সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া বক্তব্যই কি নেতৃত্বের পরিচয়, নাকি মানুষের পাশে দাঁড়ানোই একজন নেতার প্রকৃত মূল্যায়ন?”

📌 আপনার মতামত কী? কমেন্টে জানান।👇


No comments:

Post a Comment

আপনার মুল্যবান মতামত কমেন্টে জানান 👈